নিউজ ডেস্ক : কুমিল্লার তিতাস উপজেলার শীর্ষ সন্ত্রাসী আবু জাহের ও তার সহযোগী আশরাফ উদ্দিন কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার গোপালপুর গ্রামের সাবেক মেম্বার আঃ মজিদের ছেলে আবু জাহের ও একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আশরাফ উদ্দিনকে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করে তিতাস থানা পুলিশ।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ রিপোর্ট প্রেরণ পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Be the first to comment on "বিদেশী অস্ত্রসহ তিতাসের শীর্ষ সন্ত্রাসী জাহের ও তার সহযোগী আটক"