শিরোনাম

বিপদের নাম বেয়ারস্টো!

নিউজ ডেস্ক : এক ক্যালেন্ডার বছরে ইতিহাসের সবচেয়ে সেরা উইকেটকিপার-ব্যাটসম্যানের রেকর্ডটা গড়েছেন চট্টগ্রাম টেস্টে। এখনো বছরের ৬ টেস্ট বাকি জনি বেয়ারস্টোর জন্য। ভবিষ্যতের কোনো উইকেটরক্ষক-ব্যাটসম্যানের জন্য রেকর্ডটা তাই ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ আছে এই ইংলিশের। ঢাকায় বাংলাদেশের বিপক্ষে শুক্রবার শুরু দ্বিতীয় টেস্টের আগে দিলেন হুমকি। রেকর্ডটাকে আরো অনেক দুর টেনে নিয়ে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে।

চট্টগ্রামের কঠিন উইকেটে প্রথম ইনিংসে ৫২ এবং দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করেছেন বেয়ারস্টো। বেন স্টোকসের দুই ইনিংসের ১০৩ এর পরই তার ৯৯ রান। জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারের ১৬ বছর টিকে থাকা রেকর্ড ভাঙে তাতে। দস্তানা হাতের ব্যাটসম্যানের এক ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ রানের রেকর্ডটা হয় বেয়ারস্টোর। “খুব বিস্ময়কর এক অনুভূতি।” বেয়ারস্টো ওই অর্জন নিয়ে বলেন, “অনেকে বলে আমি তেমন ভালো না। দুই বছর আগেও অনেকে আমাকে বাতিলের খাতায় ফেলে দিয়ে বলেছে আর টেস্ট খেলতে পারবো না। এরপর ফিরে এসে কিছু মানুষকে ভুল প্রমাণ করেছি।”

ফ্লাওয়ারের ১,০৪৫ রান পেরিয়েছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংলিশ হিসেবে সর্বোচ্চ রান গড়ার রেকর্ড মাইকেল ভনের। ১,৪৮১। ২০০২ সালে। ওটা ভাঙতে ৬ টেস্টে আর ৩৯০ রান দরকার বেযারস্টোর। “এই বছর আরো অনেক খেলতে হবে। আশা করি ব্যাট আর দস্তানায় এই ফর্মটা ধরে রাখতে পারবো-” বলেছেন বেয়ারস্টো।

বেন স্টোকসের সাথে ম্যাচ জেতানো জুটি গড়েছিলেন চট্টগ্রামে। স্টোকস যেমন হুমকি বাংলাদেশ দলের জন্য ইনফর্ম বেয়ারস্টোও তাই। ২৭ বছরের এই ব্যাটসম্যান ইংল্যান্ডের ইনিংসের মাঝের অংশটাকে শক্ত রাখেন। বলতে পারেন মেরুদণ্ডের গুরুত্বপূর্ণ অংশ তিনি। সেই তাকে নিশ্চয়ই ঢাকা টেস্টে আলাদা করে টার্গেট করেই নামছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

 

basic-bank

Be the first to comment on "বিপদের নাম বেয়ারস্টো!"

Leave a comment

Your email address will not be published.


*