নিজস্ব প্রতিবেদক : সবখানে একই রঙ। বৈশাখের রঙে রঙিন ঢাকার রাজপথ, অলিগলি। তবে অনুষ্ঠান ভিন্ন ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা গেল লাল-সাদায় রঙিন মানুষ। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় করা হয়েছে উন্মক্ত মঞ্চ। সেখানে বৈশাখকে ঘিরে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পৃথক মঞ্চে বাংলা বিভাগ, সঙ্গীত বিভাগ এবং খেলাঘর আসর আয়োজন করেছে অনুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গান, নাচে উদযাপন করা হচ্ছে বৈশাখ।
নাটমণ্ডলের সামনে মঞ্চ সাজিয়ে বৈশাখ উদযাপন করছে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। এছাড়া মল চত্বরে আয়োজন করা হয়েছে কনসার্ট।
সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন সংগঠন ও বহুজাতিক বানিজ্যিক প্রতিষ্ঠানের বিভিন্ন মঞ্চ সাজিয়ে উদযাপন করা হচ্ছে বৈশাখ। এসব মঞ্চে বাউল গান, আবৃত্তি, নাচ, অভিনয় উপভোগ করছেন দর্শক।

Be the first to comment on "বিভিন্ন মঞ্চে একই রঙের বৈশাখ"