শিরোনাম

বোটানিক্যাল গার্ডেনে যুবকের ঝুলন্ত মরদেহ

নিউজ ডেস্ক : রাজধানীর জাতীয় উদ্ভিদ উদ্যানের (বোটানিক্যাল গার্ডেন) থেকে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে উদ্যানের গর্জন বাগানে একটি গাছের ডালে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ।

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা জানতে পারি গার্ডেনের গর্জন বাগানে একটি মরদেহ ঝুলছে। তখন পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাম-পরিচয় না মিললেও যুবকের পরনে রয়েছে প্যান্ট ও শার্ট। থানার আনুষ্ঠানিকতা শেষ করে এ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

basic-bank

Be the first to comment on "বোটানিক্যাল গার্ডেনে যুবকের ঝুলন্ত মরদেহ"

Leave a comment

Your email address will not be published.


*