শিরোনাম

ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : ব্যক্তিগত কাজে বিশেষ করে বিয়ে অনুষ্ঠান, পিকনিকের মতো কাজে অ্যাম্বুলেন্স ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় ওষুধাগারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ৪০টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, হাসপপাতালগুলোর আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অনেক আগেই শুরু করেছি। অনেক এলাকায় সফল উচ্ছেদ অভিযানও পরিচালিত হয়েছে। কিন্তু অনেক জায়গায় মানবতার কথা শুনিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*