শিরোনাম

লক্ষ্মীপুরে দু’বাহিনীর গোলাগুলিতে ডাকাত সর্দার মজনু নিহত

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে ডাকাত মজনু বাহিনীর সাথে ফকির বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সর্দার মজনু (৩৫) নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রামগতি উপজেলার চররমিজের চরআফজল গ্রামে আজাদ ম্যামোরিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু চরআফজাল গ্রামের এর আগে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত জাহাঙ্গীর ডাকাতের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, মজনু চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ ১৪ টি মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে, মজনু বাহিনী ও ফকির বাহিনীর আভ্যন্তরীন কোন্দলের জের ধরে দু’বাহিনীর গোলাগুলিতে মজনু ডাকাত নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

basic-bank

Be the first to comment on "লক্ষ্মীপুরে দু’বাহিনীর গোলাগুলিতে ডাকাত সর্দার মজনু নিহত"

Leave a comment

Your email address will not be published.


*