নিউজ ডেস্ক : আমেরিকার নিউইয়র্কের বাসিন্দা মার্গট গারস্টার। সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে হিলারি ক্লিনটনের সমর্থক ছিলেন তিনি। কিন্তু প্রিয় প্রার্থী হেরে যাওয়ার কষ্ট কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তাই ছোট্ট মেয়েটিকে কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন। নিউইয়র্কের চাপ্পাকুয়া এলাকাটি তার প্রিয়। সেখানকারই কিছু জায়গা জঙ্গলের মতো। সেখান দিয়েই হাঁটা শুরু করলেন মার্গট। কিন্তু এ কি! সামনে কী দেখছেন তিনি? কিছুতেই নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল মার্গটের। কারণ সেখানে তার প্রিয় প্রার্থী হিলারি ক্লিনটনও আছেন। হিলারি তাই করছিলেন যা মার্গট করছিলেন। জঙ্গলে হাঁটছিলেন। সঙ্গে আছেন স্বামী বিল ক্লিনটন। পোষা কুকুরকে নিয়ে তারা জঙ্গল ধরে হাঁটছেন। মার্গট বলেন, আমি এগিয়ে গেলাম এটা নিশ্চিত হতে যে সত্যিই তারা ছিলেন কী না। তারা দেখে, আমাকে জড়িয়ে ধরলেন, শুভেচ্ছা বিনিময় করলেন এবং নিজেদের মতো আলাদা পথে হাঁটতে শুরু করলেন। মার্গট গারস্টার ফেসবুকে সেই পুরো কাহিনী লিখেছেন। আর তার মাধ্যমে বিশ্ববাসী জেনেছে, হারের কষ্টটার সঙ্গে মানিয়ে নিতে হিলারি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্গট আরও লিখেছেন, অনেক গর্বিত বোধ করছি। আমি এখনো তার সঙ্গে আছি। আপনি সংগ্রাম চালিয়ে যান। অন্ধকারের পরই আলো উপস্থিত হয়।
‘ভগ্নহৃদয়’ নিয়ে এখন কোথায় হিলারি

Be the first to comment on "‘ভগ্নহৃদয়’ নিয়ে এখন কোথায় হিলারি"