নিউজ ডেস্ক : অবশেষে বহুল আলোচিত লোঢা কমিটির রিপোর্ট নিয়ে রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে অপসারণ করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
আজ সোমবার সকালে এই রায় দেন আদালত।
আনুরাগ ঠাকুরের পাশাপাশি বিসিসিআই সচিব অজয় শিরকেকেও তার পদ থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত বোর্ডের সদস্যেরা লোধা কমিটির সুপারিশের বিরুদ্ধে অবস্থান নেবেন তাদেরকেও একই ভাবে বের করা হতে পারে।
প্রসঙ্গত, অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে আদালতে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ এনেছিল লোধা কমিটি। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বোর্ডের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে আইসিসি বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছিলেন অনুরাগ ঠাকুর। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় অনুরাগের এই বক্তব্য সঠিক ছিল না। তাই তাকে আদালতের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি টি এস ঠাকুর বিসিসিআইকে বিকল্প প্রশাসকের নাম জানানোর ৭ দিন সময় দিয়েছিলেন।
সূত্র: আনন্দবাজার, ২৪ ঘণ্টা

Be the first to comment on "ভারতের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বরখাস্ত!"