শিরোনাম

ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :  ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক সম্মেলনে অংশ নিয়ে সোমবার ( অক্টোবর ১৭) দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা পৌনে এগারোটার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটবিজি-১০৯২ ।

এর আগে ভারতের স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি গোয়ার নেভাল বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান আসেন- ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জইসওয়াল।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন।

স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও স্থানীয় সংস্কৃতির উপস্থাপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়।

basic-bank

Be the first to comment on "ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*