শিরোনাম

মরগ্যান বাদ, মুস্তাফিজকে রেখে দিল সানরাইজার্স হায়দরাবাদ

নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দশম আসর উপলক্ষে ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়া চালাচ্ছে দলগুলো। ক্রিকেটার ছাঁটাইয়ের সময়সীমা শেষে গত আইপিলে অভিষিক্ত ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

যদিও ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগ্যান বাদ পড়েছেন দলটি থেকে। এ ছাড়া কলকাতা রেখে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে।
আইপিএলে অভিষেকেই চমক দেখান বাংলাদেশের তরুণ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং আর কাটারের ভেলকিতে জয় করে নেন সবার হৃদয়। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি। গড় ছিল ২৪.৭৬। আর সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট। এ ছাড়া ফেভারিট না হয়েও তার দল হায়দরাবাদ শিরোপা জিতে নেয়। দেশ-বিদেশের অসংখ্য দর্শকের ভালোবাসার পাশাপাশি ‘দ্য ফিজ’, ‘ম্যাজিক্যাল মুস্তাফিজ’ সহ বিভিন্ন উপাধি পান তিনি। এমন এক প্রতিভাকে যে সানরাইজার্স ছেড়ে দেবে না সেটা আগেই বোঝা গিয়েছিল।

দলটি থেকে মরগ্যান ছাড়াও বাদ পড়েছেন আশীষ রেড্ডি ও টি সুমন। তবে আইপিএল মাতানো কাটার মাস্টারকে রেখে দিতে ভুল করেনি সানরাইজার্স। আগামী এপ্রিলে বসতে যাচ্ছে আগামী আইপিএল। মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টের দশম আসর হতে যাচ্ছে এটি।

basic-bank

Be the first to comment on "মরগ্যান বাদ, মুস্তাফিজকে রেখে দিল সানরাইজার্স হায়দরাবাদ"

Leave a comment

Your email address will not be published.


*