নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক পথচারীর মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা জানান, আজ শনিবার সকাল ৭টার দিকে অজ্ঞাত ওই পথচারীর রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা গামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটন্স্থালে তার মৃত্যু হয়। নিহতের পরনে চেক লুঙ্গি ছিল। পরে তার মরদেহ ময়নাতদন্তে র জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Be the first to comment on "মহাখালীতে ট্রেনে ধাক্কায় পথচারীর মৃত্যু"