নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে শের-ই-বংলা জাতীয় স্টেডিয়ামের ভি আই পি গেটের সামনে ট্রাক চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, আসাদুজ্জামান (৪০) ও তার ছেলে রূপক (৬)। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান জানান, বাবা-ছেলে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় পেছন দিকে থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্য্যু হলেও প্রাণে বেঁচে যান রিকশাচালক। ট্রাকচালককে আটক করে হয়েছে। ট্রাকটি থানায় দেয়া হয়েছে। মিরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ হোসেন জানান, পরে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শনিবার সকালে তাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলেন জানান এসআই আরিফ হোসেন।

Be the first to comment on "মিরপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু"