শিরোনাম

মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-শিক্ষকের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক : মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আজ শুক্রবার সকালে ছাত্র-শিক্ষক ও পুলিশের সংঘর্ষে শিক্ষক, ছাত্র এবং পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশের ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত চার শিক্ষকসহ ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ইনস্টিটিউট ক্যাম্পাসে মোস্তাক নামের এক  বহিরাগত যুবকের সঙ্গে সেখানকার শিক্ষক মোখলেছুর রহমানের বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় মোস্তাক তার দলবল নিয়ে ওই রাতে শিক্ষক মোখলেছুর রহমানের ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করে। এ ঘটনার প্রতিবাদে ছাত্র-শিক্ষকরা সকালে ইনস্টিটিউটের সামনে মাগুরা ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রথমে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু ওই যুবককে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভকারীরা অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রাখলে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উপস্থিত শিক্ষক-ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের শিক্ষক, দুইজন পুলিশ সদস্য এবং বাকিরা ছাত্র। এদের মধ্যে শিক্ষক, পুলিশ সদস্যসহ ১০ জনকে মাগুরা সদর হাসটাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানার ওসি আজমল হুদা বলেন, “পুলিশ বিক্ষোভরত ছাত্রদের নিবৃত্ত করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিম সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি বর্তমানে শান্ত। পরবর্তী  সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-শিক্ষকের সঙ্গে পুলিশের সংঘর্ষ"

Leave a comment

Your email address will not be published.


*