শিরোনাম

মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক : ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। এ সময় তাদের নিকট থেকে ৪ হাজার ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল ও ৪৬৬ পিস ইনজেকশন উদ্ধার করে পুলিশ। সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

basic-bank

Be the first to comment on "মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*