শিরোনাম

‘মিস আমেরিকা’ মুকুট জিতলেন স্যাভি শিল্ডস

নিউজ ডেস্ক : ‘মিস আমেরিকা’ ২০১৭-এর মুকুট জিতলেন আরকানসাসের তরুণী স্যাভি শিল্ডস। ২১ বছর বয়সী শিল্ডস ‘মিস আরকানসাস’ হওয়ার পর ‘মিস আমেরিকা’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।
স্থানীয় সময় রবিবার রাতে নিউ জার্সির আটলান্টিক সিটি মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় ৫১ সুন্দরীকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট জয় করেন শিল্ডস। দুই ঘণ্টা ধরে এবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত এ অনুষ্ঠানে স্যাভি গানের মাধ্যমে তার প্রতিভা প্রকাশ করেন। আর কালো রঙের গাউন পরে মঞ্চে হেঁটে মুগ্ধ করে ফেলেন দর্শকদের।
বার্তা সংস্থা এএফপির সূত্রে আরো জানা গেছে, স্যাভি শিল্ডসকে বিজয়ীরমুকুট পরিয়ে দেন গতবারের ‘মিস আমেরিকা’ জর্জিয়ার সুন্দরী বেটি ক্যানট্রেল। পুরস্কার হিসেবে মুকুটের পাশাপাশি ৫০ হাজার মার্কিন ডলারও পাচ্ছেন তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক যখন শিল্ডসকে ২০১৭ সালের ‘মিস আমেরিকা’ ঘোষণা করেন তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। বিজয়ী ঘোষণার পরপরই দর্শকদের উদ্দেশে ধন্যবাদ জানান স্যাভি শিল্ডস। এসময় অপর প্রতিযোগীরা তাকে ঘিরে ধরে অভিনন্দন জানায়। শিরোপা জেতার বিষয়ে আত্মবিশ্বাসটাই সব বলে জানান আরকানসাস বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন মিস সাউথ ক্যারোলাইনা রাহেল ওয়াইয়াট ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস নিউইয়র্ক ক্যামিল সিমস। এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের স্থানীয় ও রাজ্য পর্যায়ে বিজয়ী হয়ে আসতে হয়েছে। অলাভজনক ‘মিস আমেরিকা অর্গানাইজেশন’ এ প্রতিযোগিতার আয়োজক।

basic-bank

Be the first to comment on "‘মিস আমেরিকা’ মুকুট জিতলেন স্যাভি শিল্ডস"

Leave a comment

Your email address will not be published.


*