শিরোনাম

ঈদে মুক্তি পাওয়া তিন ছবি চলবে ৩০৪ হলে

নিউজ ডেস্ক : আগামীকাল ঈদের দিন মুক্তি পাচ্ছে তিনটি ছবি। এর মধ্যে দুটি ছবিতে অভিনয় করেছেন ঢালিডের সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে অভিষেক হচ্ছে নতুন নায়িকা বুবলীর। অন্যদিকে বিগ বাজেটের যৌথ প্রযোজনার ‘রক্ত’ ছবিতে আসছেন নায়িকা পরী মণি।

মুক্তির মিছিলে এগিয়ে আছে শাকিব-বুবলীর ‘শুটার’। হিসাব অনুযায়ী বাকি দুই ছবির সমান হলে মুক্তি পাচ্ছে ছবিটি। সারা দেশে ১৪৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রাজু চৌধুরী পরিচালিত এই ছবি। ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমি ছবিটি শুরু থেকেই দেড়শ হলে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। এরই মধ্যে ১৪৮টি হলে ছবিটি বুকিং হয়েছে। আরো চারটি হলের সঙ্গে কথা চলছে। আশা করি ছবিটি আমরা ১৫২টি হলে মুক্তি দিতে পারব।’

মুক্তির মিছিলে দ্বিতীয় অবস্থানে শাকিব-বুবলীর আরেক ছবি ‘বসগিরি’। ছবিটি পরিচালনা করেছেন শামিম আহম্মেদ রনি। এরই মধ্যে দেশের ৯৩ হলে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ছবির প্রযোজন টপি খান। এ বিষয়ে প্রযোজক বলেন, ‘ঈদকে আরো রাঙিয়ে নিতে দর্শকদের জন্য আমরা দেশের ৯৩ হলে ছবিটি মুক্তি দিচ্ছি। ভালো হলগুলোতে ছবিটি মুক্তি দিতে চেষ্টা করছি।’

মুক্তির মিছিলে তৃতীয় স্থানে রয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রক্ত’। সারা দেশে ৬৩টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমরা চাইলে ছবিটি অনেক বেশি হলে মুক্তি দিতে পারতাম। কিন্তু দেশের সব হল থেকে টাকা ওঠে না। আমরা চলচ্চিত্রে কাজ করছি ব্যবসার জন্য। যেই হলগুলোতে ব্যবসা ভালো হয়, আমরা ছবিটি সেসব হলে মুক্তি দিচ্ছি।’

রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ। উল্লেখ্য, ‘শুটার’ হতে যাচ্ছে বুবলীর দ্বিতীয় ছবি। শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবি দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। শাকিব ও বুবলী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের যৌথ প্রযোজনার এই ছবিতে পরী ও রোশন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।

basic-bank

Be the first to comment on "ঈদে মুক্তি পাওয়া তিন ছবি চলবে ৩০৪ হলে"

Leave a comment

Your email address will not be published.


*