নিউজ ডেস্ক : শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুরলিধরন ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে এক ইনিংসে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়লেন লংকান বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ফলে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে রেকর্ডের পাতায় নিজের নাম লিখেন ৩৮ বছর বয়সী হেরাথ।
১৯৯৯ সালে টেস্ট অভিষেক হয় হেরাথের। হারারেতে চলমান টেস্টসহ ক্যারিয়ারে ৭৫টি ম্যাচ খেলেছেন তিনি। হারারেে টেস্টে প্রথম ইনিংসে শেষে তার ক্যারিয়ারে উইকেট সংখ্যা এখন ৩৪৩টি। এরমধ্যে ২৭বার ৫ বা ততোধিক উইকেট শিকারের কীর্তিও গড়েছেন হেরাথ। আর ৬ বার ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি আছে তার।
তবে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে ৫ উইকেট শিকারের নতুন রেকর্ডটি এতোদিন ছিলো না হেরাথের। অবশেষে সেই রেকর্ডের মালিকও হলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ ওভারে ৮৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক হন তিনি।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ও পাকিস্তানের বিপক্ষে ৬বার করে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪বার, ইংল্যান্ডের বিপক্ষে ৩বার, বাংলাদেশ-ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২বার করে এবং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ১বার করে টেস্টে ৫ উইকেট শিকারের নজির আছে শ্রীলংকার বর্তমান টেস্ট দলের অধিনায়ক হেরাথের।
মুরলি ও স্টেইনের পাশে হেরাথ

Be the first to comment on "মুরলি ও স্টেইনের পাশে হেরাথ"