শিরোনাম

মেয়ের প্রেমিককে আগাম হুঁশিয়ারি শাহরুখের

নিউজ ডেস্ক : মেয়ের হবু প্রেমিককে কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে দিলেন শাহরুখ খান। সরাসরি বলে দিলেন,‘‌চুমু খেলে ঠোঁট ছিঁড়ে নেব।’‌। মুক্তির অপেক্ষায় থাকা ‘ডিয়ার ‌জিন্দেগি‌’ ছবির নায়িকা আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের ‘‌কফি উইথ করণ’–এ গিয়েছিলেন বলিউড ‘বাদশা”। সেখানেই এমন মন্তব্য করেন শাহরুখ খান।

শাহরুখ খান জানান, এমনিতে মেয়ে সুহানাকে সবসময় আগলে রাখেন তিনি। কাউকে ধারে কাছেই ঘেঁষতে দেন না। মেয়ে সুন্দরী বলে যে কেউ প্রেমে পড়তেই পারে। তবে চুমু খাওয়ার চেষ্টা করলে ফল ভাল হবে না। একদম টেনে জিভ ছিঁড়ে নেবেন তিনি। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘‌কফি উইথ করণ–৫।’ সিজন-৫ এর প্রথম পর্বেই হাজির থাকছেন শাহরুখ খান ও আলিয়া ভাট।

অনুষ্ঠানে আলিয়া ভাটকে নিয়েও হাসিঠাট্টা করেন শাহরুখ খান। কয়েক বছর আগে ওই অনুষ্ঠানেই দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি আলিয়া ভাট। সেই প্রসঙ্গ টেনে তাকে খোঁচা দেন শাহরুখ। শাহরুখ বলেন, “তিনি আলিয়া ভাট হলে সকালে ঘুম থেকে উঠেই খবরের কাগজে চোখ বোলাতেন।”

 

basic-bank

Be the first to comment on "মেয়ের প্রেমিককে আগাম হুঁশিয়ারি শাহরুখের"

Leave a comment

Your email address will not be published.


*