নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে ছয় লাখ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল। সোমবার রাতে তাদের আটক করা হয়।
মঙ্গলাবার সকাল ১১টার দিকে এ তথ্য জানান অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে। দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে ডিএমপি মিডিয়া সেন্টার।

Be the first to comment on "যাত্রাবাড়ীতে ছয় লাখ ইয়াবাসহ আটক ৪"