শিরোনাম

রাজধানীতে চার অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্র, গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রবিবার রাতে তাঁদের মুগদার গার্মেন্ট গলি বিশ্বাস রোডের কাছ থেকে আটক করে ডিবির পূর্ব বিভাগের একটি দল।
আটক করা ব্যক্তিরা হলেন শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারি লিটন (২৭), মোহাম্মদ ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ূন কবির ওরফে ঝনু (৪৩) ও মোহাম্মদ মানিক (২৮)।
তাদের কাছ থেকে সাতটি অস্ত্র, ১৫টি গুলি ও আটটি ম্যাগজিন উদ্ধার করেছে ডিবি। ডিবির তথ্যমতে, আটককৃত ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যমকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে চার অস্ত্র ব্যবসায়ী আটক"

Leave a comment

Your email address will not be published.


*