শিরোনাম

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁও এলাকায় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এস এম হাফিজুর রহমান আটকের বিষয়টি জানান।

তিনি বলেন, বুধবার রাতে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ডাকাতরা হলেন শহিদুল (২৫), নবী (২৮),ফয়সাল (২৭), সাগর (২০), আউয়াল (২৪), হারুন (৩৫) ও সুমন (২২)। আটক ডাকাতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে বলেও জানান এসি হাফিজুর রহমান।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭"

Leave a comment

Your email address will not be published.


*