শিরোনাম

রাষ্ট্রদ্রোহ ও নাশকতা মামলায় খালেদার হাজিরা ২৯ জুন

নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরার দিন ২৯ জুন নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (২২ মে) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।
এদিন আদালতে বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। বেগম জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নাল আবেদীন মেজবা ও জিয়া উদ্দিন জিয়া। অপরদিকে অধিকাংশ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত হয়েছে বলে আদালতকে জানান তারা।
জানা যায়, খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।
সোমবার ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।

basic-bank

Be the first to comment on "রাষ্ট্রদ্রোহ ও নাশকতা মামলায় খালেদার হাজিরা ২৯ জুন"

Leave a comment

Your email address will not be published.


*