নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়িতে দুই বাসের চাপায় জিল্লুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে।
নিহতের মামাতো ভাই মেহেদী হাসান জানিয়েছেন, জিল্লুর ডেমরা বাঁশেরপুল এলাকায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
সকালে যাত্রাবাড়ি উত্তরা ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুইটি যাত্রিবাহী বাসেরচাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্যলাশ মর্গে রাখা হয়েছে।
রাজধানীতে দুই বাসের চাপায় যুবক নিহত

Be the first to comment on "রাজধানীতে দুই বাসের চাপায় যুবক নিহত"