নিউজ ডেস্ক : সংবিধানের অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার পরও ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা সংক্রান্ত রিট খারিজের বিরুদ্ধে আপীল আবেদন করেছেন রিটকারী আইনজীবী।
সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপীল আবেদন করা হয় বলে জানান রিটকারী আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। আবেদনের ওপর চলতি সপ্তাহে চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে বলেও জানান তিনি। এর আগে, সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদন খারিজের রায় প্রকাশ হয়েছে। রায় প্রকাশের আগে রায়ের অনুলিপিতে হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার স্বাক্ষর করেন।

Be the first to comment on "রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের রিট খরিজ : সুপ্রীমকোর্টে আপীল"