নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের টাক প্রদেশের রাস্তার বেহাল দশা সম্পর্কে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাই প্রতিবাদে খানা-খন্দে ভরা প্রকাশ্য রাস্তায় বসেই গোসল সারলেন এক থাই মডেল।
সেখানে রাস্তার বেহাল দশা থেকে মুক্তি পেতে বহু লোকেই অনেক সময় স্থানীয় জনপ্রতিনিধিকে অভিযোগ জানিয়েছেন। ইদানিং আবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানানোর রীতি এসেছে। কিন্তু থাইল্যান্ডের টাক প্রদেশের ২৫ বছর বয়সি এই মডেল সে রাস্তাতেই হাঁটলেন না। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে কোনও লাভ না হওয়ায়, অবশেষে তিনি রাস্তার বড় বড় খানা-খন্দেই বসে গোসল করলেন।
এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। তারা উদ্যোগ নিয়ে রাস্তার বেহাল দশা সারানোর কাজও শুরু করে দিয়েছে।

Be the first to comment on "রাস্তার বেহাল ॥ প্রতিবাদে গর্তে বসে গোসল(ভিডিও সহ )"