শিরোনাম

রিগান-থ্যাচারের রসায়ন জাগ্রত করতে আগ্রহী ট্রাম্প

নিউজ ডেস্ক : রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আমলে ব্রিটেনের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখনকার তুলনায় অনেক বেশি জোরদার ছিল। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন আইরন লেডি খ্যাত মার্গারেট থ্যাচার। স্বাভাবিকভাবেই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যকার বোঝাপড়াও বেশ ভালো ছিল। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে সঙ্গে নিয়ে রিগান-থ্যাচারের সেই রসায়ন আবারও জাগ্রত করতে চান । শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তেরেসা মেকে ফোন করেন ট্রাম্প। ১০ মিনিটের ওই ফোনালাপে ট্রাম্প বলেন, ব্রিটেন তার এবং আমেরিকার কাছে খুবই স্পেশাল। ক্ষমতায় আরোহনের পর এখনও আমেরিকা সফর করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তাকে যত দ্রুত সম্ভব আমেরিকা সফর করার আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। আমেরিকার বিতর্কিত এ প্রেসিডেন্ট আরও আশা প্রকাশ করেন, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সঙ্গে তার দেশের বাণিজ্য আরও প্রসারিত হবে।

basic-bank

Be the first to comment on "রিগান-থ্যাচারের রসায়ন জাগ্রত করতে আগ্রহী ট্রাম্প"

Leave a comment

Your email address will not be published.


*