নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদে দুই বাংলাদেশির গলা কাটা লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আল সাহাবিয়া মল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- লক্ষীপুরের রামগঞ্জের আব্দুল হাই এবং একই থানার জসিম উদ্দিন। তারা দুইমাস আগে কাজের জন্য সৌদি আরবে গিয়েছিলেন।
এ বিষয়ে রিয়াদ দূতাবাসে যোগাযোগ করা হলে প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বলেন, এমন একটি খবর আমরা শুনেছি। সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
রিয়াদে দুই বাংলাদেশির গলা কাটা লাশ উদ্ধার

Be the first to comment on "রিয়াদে দুই বাংলাদেশির গলা কাটা লাশ উদ্ধার"