শিরোনাম

রিয়াল মাদ্রিদে মেসি!

নিউজ ডেস্ক : খবরের শিরোনাম দেখেই হয়ত অনেকের মাথা ঘুরে গেছে! কারণ সময়ের বড় সুপারস্টার এবং লিওনেল মেসির বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর দল হলো রিয়াল মাদ্রিদ। সেখানে বার্সেলোনার মেসি আসবেন কীভাবে? না, মেসি এখনও আসেননি তবে মেসিকে দলে টানার জন্য মাঠে নেমেছে রিয়াল!

বার্সা প্রেসিডেন্ট একাধিকবার বলেছেন মেসি তার শৈশবের ক্লাব বার্সাতে থেকেই অবসরে যাবেন।

কিন্তু এবারের ব্যালন ডি’অর জয়ের পর একটু অন্যভাবে মেসির সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো। এরপরই সিআর সেভেনের ইচ্ছা পূরণে নেমে পড়েছে রিয়াল মাদ্রিদ।
২০১৮ সালেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কাতালান ক্লাব বার্সেলোনার। তারকা স্ট্রাইকারের সঙ্গে এখনও চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। সেই সুযোগকে কাজে লাগিয়ে আসরে নেমে পড়ছে চিরপ্রতিন্দন্দ্বী ক্লাব রিয়াল। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী মেসিকে নিয়ে আসার জন্য একটা শেষ চেষ্টা করতে চান রিয়াল সভাপতি।

basic-bank

Be the first to comment on "রিয়াল মাদ্রিদে মেসি!"

Leave a comment

Your email address will not be published.


*