শিরোনাম

স্পটলাইট: ভয়ঙ্কর দুই ওপেনার তামিম-গাপটিল

নিউজ ডেস্ক : রাত ভোর হলেই মাঠে নামতে যাচ্ছে দুই দল। এই সিরিজে স্পটলাইট থাকবে দুই দলের বেশ কয়েকজনের উপর।

বাংলাদেশের যেমন সাকিব, মুস্তাফিজ কিংবা মেহেদী মিরাজ। তেমনি ওদের আছে বোল্ট, উইলিয়ামসন কিংবা সাউদি, লকিরা। তবে প্রতিপক্ষ বোলারদের মাটিতে মিশিয়ে ফেলতে ওস্তাদ দুই দলে দুজনই আছে। তারা হলেন দুই ভয়ঙ্কর ওপেনার তামিম ইকবাল এবং মার্টিন গাপটিল।
মারকুটে ব্যাটসম্যান হিসেবে খ্যাত এই দুই ওপেনার সিরিজের সব আলো নিজেদের দিকে টেনে নিতে পারেন। এবারের বিপিএলে তামিমের দুর্দান্ত ফর্ম সবাই দেখেছে। দল চিটাগং ভাইকিংস ফাইনালে যেতে না পারলেও আসরের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তামিম। তাই চট্টলার এই ড্যাশিং ব্যাটসম্যানের ২২ গজে ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা বেশি।

অন্যদিকে ভারতের বিপক্ষে কেবল ১টি মাত্র ফিফটি করলেও পরবর্তী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন গাপটিল। অজিদের বিপক্ষে সর্বশেষ দুই ইনিংসে তিনি করেছেন ৪৫ এবং ৩৪ রান। তাই বলে ফেলে দেওয়ার মত কেউ নন গাপটিল। ২২ গজে যেকোনো সময় ব্যাট হাতে ঝড় তুলতে তার জুড়ি নেই। এখন পর্যন্ত ১৩৭টি ওয়ানডে খেলেছেন তিনি। ৪২.৯০ গড়ে তার রান ৫১৪৮। ১১টি সেঞ্চুরি।

ম্যাচের দিক দিয়ে এগিয়ে থাকলেও বাকী সব দিক দিয়েই কিছুটা পিছিয়ে আছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার ১৫৯ ম্যাচ খেলে ৩২.৩০ গড়ে রান করেছেন ৫০০৭। সেঞ্চুরি ৭টি। কিউইদের বিপক্ষেও তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৩ ওয়ানডেতে ২৫.৩০ গড়ে তামিমের রান ৩২৯। হাফ সেঞ্চুরি ৩টি এবং সর্বোচ্চ স্কোর ৬২। কিন্তু তামিমকে সবসময় পরিসংখ্যান দিয়ে বিচার করাটা সঠিক নয় তা অনেক দলই টের পেয়েছে।

গাপটিল কিন্তু আবার এদিক দিয়েও এগিয়ে আছেন। বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচে ৫৭.৫০ গড়ে তার রান ২৩০। এর মধ্যে ১টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি আছে। স্ট্রাইক রেট ১০০.৮৭। বোঝাই যাচ্ছে বাংলাদেশ গাপটিলের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। কিন্তু এবার যে মুস্তাফিজ-মেহেদী মিরাজদের সামলাতে হবে গাপটিলকে!

basic-bank

Be the first to comment on "স্পটলাইট: ভয়ঙ্কর দুই ওপেনার তামিম-গাপটিল"

Leave a comment

Your email address will not be published.


*