নিউজ ডেস্ক : এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে গাইবান্ধার বামনডাঙ্গায় স্থানীয় আওয়ামী লীগের ডাকে হরতাল চলছে। আজ সোমবার সকালে শুরু হয়ে এ হরতাল কর্মসূচি চলবে দুপুর ১২ পর্যন্ত।
এদিকে হরতাল চলাকালে লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন আটকে রেখেছে হরতাল সমর্থকরা। তারা গাইবান্ধা-বামনডাঙ্গা সড়ক অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। হরতালে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সার্জারি বিভাগের প্রধান ডা. বিমল চন্দ্র তাকে মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগ নেতারা এ হত্যাকাণ্ডের জন্য সাম্প্রদায়িক অপশক্তি এবং জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।

Be the first to comment on "লিটন হত্যার প্রতিবাদে বামনডাঙ্গায় হরতাল"