শিরোনাম

লোগো বানিয়ে মিলল লাখ টাকা

নিউজ ডেস্ক : জাতীয় শুদ্ধাচার সহায়তা প্রকল্পের আওতায় একটি লোগো তৈরি করে এক লাখ টাকা জিতে নিয়েছেন বুয়েটের এক শিক্ষার্থী।

সচিবালয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম লোগো প্রতিযোগিতায় বিজয়ী বুয়েটের স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. মোস্তাকিম বিল্লাহর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।

২০১৫ সালের ৫ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘মেতে উঠুন সৃষ্টি সুখের উল্লাসে, জিতে নিন লক্ষ টাকা’ স্লোগানে জাতীয় শুদ্ধাচার সহায়তা প্রকল্পের আওতায় লোগোর নকশা চেয়ে বিজ্ঞপ্তি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
এরপর ১৩ জন প্রতিযোগী ৩৫টি লোগোর নকশা জমা দিলে বিশেষজ্ঞ কমিটির বাছাইয়ের ভিত্তিতে মোস্তাকিমের লোগোটিই চূড়ান্ত অনুমোদন পায়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, জাইকার বাংলাদেশ অফিস প্রধান তাকাতোশি নিশিকাতা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় শুদ্ধাচার সহায়তা প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আলী ইমাম মজুমদার, এ প্রকল্পের প্রকল্প পরিচালক ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ ও টিম লিডার আটশুশি টকুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "লোগো বানিয়ে মিলল লাখ টাকা"

Leave a comment

Your email address will not be published.


*