শিরোনাম

ডালিমের অজানা যত গুণ

নিউজ ডেস্ক : বাতের ব্যথা কাবু করে ফেলেছে আপনাকে? বাড়ছে ব্লাড প্রেসার? আটকাতে চান ক্যান্সার বা হার্টের অসুখ? জানেন কি ডালিমই করতে পারে মুসকিল আসান। এই ফলের দানায় দানায় রয়েছে ম্যাজিক। খাদ্যগুণে ভরপুর ডালিমের প্রতিটা দানা।
গবেষণা বলেছে, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর ডালিম। রয়েছে প্রচুর ভিটামিন সি ও কে। পটাশিয়ামে সম্মৃদ্ধ ডালিম। ফাইবার আর প্রোটিনের উৎসও এই ফল। অ্যান্টিঅক্সিড্যান্ট সম্মৃদ্ধ ডালিম ক্যান্সার নিয়ন্ত্রণে সাহায্য করে।
গবেষণায় প্রমাণিত ডালিম ক্যান্সার কোষগুলোর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে দারুণভাবে কাজে দেয় বেদানা। ব্রেস্ট ক্যান্সার নিয়ন্ত্রণেও কাজে দেয় এই ফল।
ডালিমের রস হার্টের অসুখের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। অ্যান্টিঅক্সিডান্টে ভরপুর ডালিমের রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তচাপ কমাতেও দারুণভাবে কাজে দেয় ডালিম। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ডালিমের রস। অ্যালঝাইমার্সের ক্ষেত্রে কাজে দেয় এই ফল।
ব্যথা কমাতেও ডালিমের জুড়ি নেই। গাঁটের ব্যথা থেকে বাতের যন্ত্রণা কমাতে পারে ডালিমই। ব্যাকটিরিয়া আর ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে। ত্বক উজ্জ্বল করতেও ডালিম দারুণ কাজে দেয়। সূত্র : জি-নিউজ।

basic-bank

Be the first to comment on "ডালিমের অজানা যত গুণ"

Leave a comment

Your email address will not be published.


*