শিরোনাম

লোহাগড়ার দিঘলিয়ায় ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি

লোহাগড়ার দিঘলিয়ায় ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সোমবার (২০ এপ্রিল) বেলা ১০টায় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে টিসিবি’র উদ্যোগে ৮০ টাকা কেজি দরে ২’শ জনের মাঝে ১ হাজার লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে ৫’শ জনের মাঝে ২কেজি করে চিনি এবং ৫০ টাকা কেজি দরে ১’শ ৫০ জনের মাঝে ১ কেজি ডাল এবং ৬০ টাকা কেজি দরে ২’শ ৫০ জনের মাঝে ৫’শ কেজি ছোলা বিক্রি করা হয়েছে।
টিসিবি”র ডিলার মেসার্স কুন্ডু ট্রেডার্সের স্বত্তাধিকারী প্রবীর কুমার কুন্ডু জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকার ঘোষিত এ সব পণ্য নায্যমূল্যে ও সুষ্ঠু ভাবে বিক্রি করা হয়েছে। পণ্য বিক্রিকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীনা ইয়াসমিন, সাবেক চেয়ারম্যান ওসমান সরদার, লোহাগড়া উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সরদার আব্দুল হাই, বিআরডিবির চেয়ারম্যান খান মশিয়ার রহমান, এএসআই ওবায়দুল্লাহ শেখ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী। আখড়াবাড়িয়া গ্রামের রহিমা বেগম, সাবিনা বেগম, দিঘলিয়া গ্রামের সালাম শিকদার, জান্নাত ও সোহান বলেন, করোনা কালে সরকারের এ উদ্যোগে আমরা সকলে খুশি।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ার দিঘলিয়ায় ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি"

Leave a comment

Your email address will not be published.


*