শিরোনাম

লোহাগড়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহের পরিচয় সনাক্ত

লোহাগড়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহের পরিচয় সনাক্ত

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদী থেকে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম মাসুম ফকির (৩৫)। তার বাড়ি নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাকসী গ্রামের মৃত তোকাম ফকিরের ছেলে মাসুম ফকির (৬ ডিসেম্বর) রাত থেকে নিখোঁজ হয়। নিখোঁজের এক সপ্তাহ পর মাসুমের মৃতদেহ গত মঙ্গলবার দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের জালালশি মালোপাড়ার পাশে নবগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। এবং এ সংক্রান্ত খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন অন লাইনে ভাইরাল হয়ে পড়ে। মৃতদেহ উদ্ধারের খবর পাওয়ার পর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে মাসুমের পরিবারের সদস্যরা নড়াইল সদর হাসপাতাল মর্গে গিয়ে ওই মৃতদেহ মাসুমের বলে সনাক্ত করে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাকসী হাট থেকে বাজার করে বাড়িতে দিয়ে মাসুম বাইরে বেরিয়ে পড়ে। রাত ১০টার দিকে মাসুম তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেন । এর পর থেকে তার মোবাইল বন্ধ এবং মাসুমের কোন খোঁজ পাওয়া যায়নি। নিহত মাসুমের তেমন কোন শত্রু ছিল না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নিহতের বাড়ি পরিদর্শন করেছেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, কি কারনে মাসুমকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার (১৪ ডিসেম্বর) লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে লোহাগড়া উপজেলার জালালসী গ্রামে নবগঙ্গা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম ও এসআই নজরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে নলদী পুলিশ ফাড়ির ইনচার্জের সহায়তায় দুপুলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহের পরিচয় সনাক্ত"

Leave a comment

Your email address will not be published.


*