নিউজ ডেস্ক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫’শ কম্বল পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের দুস্থ্য, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, আ’লীগ নেতা আজিজুর রহমান আর্জু, জয়পুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শামছুল হক, সাধারন সম্পাদক শিকদার শাহাবুদ্দিন সাবু, মল্লিকপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শিকদার রেজাউল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ ও শিক্ষক শাহাবুদ্দিন,প্রমখ। উল্লেখ্য, ইতিপূর্বে লোহাগড়া উপজেলা আ’লীগের উদ্যোগে তিন দফায় শীতার্তদের মাঝে সাত হাজার চার’শ কম্বল বিতরণ করা হয়েছে।
লোহাগড়ায় উপজেলা আ’লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে ৫’শ কম্বল বিতরণ
লোহাগড়ায় উপজেলা আ’লীগের উদ্যোগে
শীতার্তদের মাঝে ৫’শ কম্বল বিতরণ
Be the first to comment on "লোহাগড়ায় উপজেলা আ’লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে ৫’শ কম্বল বিতরণ"