শিরোনাম

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত

 নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর একটার দিকে যশোর-কালনা সড়কের লোহাগড়া পৌর এলাকার স্বপ্নবীথি পার্কের সামনে একটি নীল রঙ্গের পিকআপ গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে পিকআপ চালক রেজাউল করিম গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, যশোর থেকে ফরিদপুর ফেরার পথে নড়াইলের লোহাগড়া পৌর এলাকার স্বপ্নবীথি পার্কের সামনে পৌছলে পিকআপটির সামনের টায়ার ফেটে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন। আহতকে লোহাগড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছন। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আহত পিকআপ চালক ফরিদপুর জেলার সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের জামির উদ্দিন মোল্যার ছেলে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত"

Leave a comment

Your email address will not be published.


*