শিরোনাম

লোহাগড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের  হামলায় কিশোর ও তার মা আহত,থানায় মামলা

লোহাগড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কিশোর ও তার মা আহত,থানায় মামলা

নিউজ ডেস্ক ॥ লোহাগড়ায় ক্রিকেট খেলার জের ধরে একদল দুর্বৃত্তের হামলায় একজন কিশোর ও তার মা গুরুত্বর আহত হয়েছেন। আহতদেরকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া থানায় আটজনকে অভিযুক্ত করে একটি মামলা দাখিল করা হয়েছে।
পুলিশ ও এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহির পাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওই গ্রামের মনির শেখের ছেলে ইমন শেখের দল বিজয়ী হয়। পক্ষান্তরে, জামির শিকদারের ছেলে নাঈম শিকদারের দল পরাজিত হয়। খেলা শেষে পরাজিত দলের সমন্ময়কারী রকিব শিকদার (২৫) নেতৃত্বে সামছু মোল্যার ছেলে ইব্রাহিম, তারা মোল্যার ছেলে কামরুল ও নাজমুল, আমির শিকদারের ছেলে আহাদ ও জামাল শিকদার,মৃত কালা মোল্যার ছেলে উজির মোল্যা ও তার ছেলে পারভেজসহ ১০/১২ জনের একদল দুর্বৃত্ত সন্ধ্যা ৬টার দিকে রাম দা, লাঠি ও লোহার রড নিয়ে মনির শেখের বাড়িতে হামলা চালায়। হামলায় ইমন শেখ (১১) ও তার মা রোজিনা বেগম (৩৫) আহত হয়। এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মনির শেখ বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া থানায় আটজনকে অভিযুক্ত করে একটি মামলা দাখিল করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মীমাংসার চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের  হামলায় কিশোর ও তার মা আহত,থানায় মামলা"

Leave a comment

Your email address will not be published.


*