শিরোনাম

লোহাগড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

লোহাগড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

নিউজ ডেস্ক ॥ নবীন-প্রবীণ সাংবাদিকের সমন্বয়ে নড়াইলের লোহাগড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে এ্যাডভোকেট আব্দুস ছালাম খান সভাপতি এবং শেখ বদরুল আলম টিটো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটি গঠনের মাধ্যমে ঐতিহ্যবাহী লোহাগড়া প্রেসক্লাব বিএনপি-জামায়াত মুক্ত হলো বলে স্থানীয় সাংবাদিকদের অভিমত।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ছয়টায় প্রেসক্লাব হলরুমে সাংবাদিক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও বিপ্লব রহমানের পরিচালনায় সংগঠনের দ্বিবার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন মুন্না, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন মোল্যা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি গোলাম মোর্শেদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ ছদরউদ্দিন শামীম, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি জোসেফ হোসেন, আ’লীগ নেতা সরদার আব্দুল হাই ও জাকারিয়া, প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাব পত্রিকার লোহাগড়া প্রতিনিধি এ্যাডভোকেট আব্দুস ছালাম খান সভাপতি ও যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথা পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি শেখ বদরুল আলম টিটো সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এ ছাড়া সহ-সভাপতি সমকালের লোহাগড়া উপজেলা প্রতিনিধি রেজাউল করিম, যুগান্তরের বিপ্লব রহমান, ও যুগ্ন সাধারণ সম্পাদক মানবজমিনের শাহজাহান খান সাজু, ভোরের দর্পনের কাজী আশরাফ, কোষাধ্যক্ষ দীপ্ত টিভির তারভীর আহম্মেদ রুবেল, দপ্তর সম্পাদক দৈনিক নওয়াপাড়ার ওবায়দুর রহমান। নির্বাহী কমিটির সদস্যরা হলেন, প্রথম আলোর মারুফ সামদানী, যায়যায়দিন পত্রিকার রূপক মুখার্জি, আজকালের খবরের নড়াইল জেলা প্রতিনিধি এসএম আলমগীর কবির লিটন, লোহাগড়া প্রতিনিধি কাজী খসরুজ্জামান লিটন, বাংলাদেশের আলো পত্রিকার মোল্যা মনিরুজ্জামান, প্রবর্তনের খাইরুল আলম, কল্যাণের গোলাম কিবরিয়া ও জম্মভূমির মোস্তফা কামাল।

basic-bank

Be the first to comment on "লোহাগড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন"

Leave a comment

Your email address will not be published.


*