শিরোনাম

লোহাগড়ায় ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা বুধবার (১৮জুলাই) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি জোসেফ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএম রাশেদুল হাসান রাশেদ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন অনিক, সৈয়দ সুজন, এমদাদুল শেখ, এফ আর রোমান রায়হান, আব্দুর রাজ্জাক, ফিরোজ কবীর, ইমরান শেখ, রমজান শিকদার, দিদার তানভীর ও এমএম শাহরিয়ার আহম্মেদ, প্রমুখ। বর্ধিত সভায় পৌরসভাসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় ছাত্রলীগের কমিটি গঠন ও গতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ব্যাপারে বক্তব্য ও আলোচনা হয়।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*