শিরোনাম

লোহাগড়ায় দিনে-দুপুরে দূর্ধর্ষ চুরি

লোহাগড়ায় দিনে-দুপুরে দূর্ধর্ষ চুরি

 

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া পৌর এলাকার প্রান কেন্দ্র লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের একটি তেলের দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের টিন কেটে কৌশলে দু’লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেছে।
জানা গেছে, লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের খুচরা পেট্রোল-ডিজেল ব্যবসায়ী ইকরাম ঠাকুর, শুক্রবার (১৬ ডিসেম্বর) জুম্মার নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করে পার্শ্ববর্তী মসজিদে যান। এ সময় অজ্ঞাত চোরের দল দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশে রক্ষিত নগদ দু’লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেছে। ইকরাম ঠাকুর নামাজ শেষে দোকানে এসে বিষয়টি টের পান। এ ঘটনায় লোহাগড়া থানায় কোন অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি। দিনে দুপুরে লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় দিনে-দুপুরে দূর্ধর্ষ চুরি"

Leave a comment

Your email address will not be published.


*