শিরোনাম

লোহাগড়ায় ধানক্ষেত থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের লাশ উদ্ধার

রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আজম মোল্যার (৬৫) লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে পার্শ্ববর্তী বাহিরপাড়া বিলের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজম গন্ডব গ্রামের কালাম মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজম মোল্যা বুধবার (২৯ জুলাই) বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হন। এরপর রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে বাহিরপাড়া গ্রামের গনন খাঁ (৪৫) বিলে মাছ ধরতে গিয়ে আজম মোল্যার মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় পরিবার এখনো কাউকে দায়ী করেনি।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ধানক্ষেত থেকে আজম মোল্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহৃ দেখা যায়নি। হত্যা, নাকি অন্য কোন কারণে আজম মোল্যার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর বিষয়টি  নিশ্চিত করা যাবে।

 

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ধানক্ষেত থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*