নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় পাঠকপ্রিয় দৈনিক প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলো বন্ধু সভার সভাপতি শিক্ষক আছমা মাহমুদের সভাপতিত্বে ও শিক্ষক হান্নান বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ‘প্রথম আলো’ লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী , উপজেলা মৎস কর্মকর্তা রনজিত কুমার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুস্তাইন বিল্লাহ, প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক জাবের আলী শেখ, সুজন মাহমুদ, প্রভাষক শরিফুল ইসলাম,লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও আ’লীগ নেতা আব্দুল হাই সরদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন,মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন,নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, প্রভাষক আবু আব্দুল্লাহ,রামরানায়ন পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক আখিদুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি মজুমদার লোহাগড়া থানার এসআই জাফর আলী,শিক্ষক সিদ্দিকুর রহমান,সাংবাদিক রূপক মুখার্জি,শাহজাহান সাজু,রেজাউল করিম,বিপ্লব রহমান প্রমুখ, পরে কেক কেটে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
লোহাগড়ায় প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লোহাগড়ায় প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Be the first to comment on "লোহাগড়ায় প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত"