রাশেদ জামান লোহাগড়া (নড়াইল) পৌর প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া বাজারের চাল ব্যবাসায়ী গৌর দত্তকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চাল মজুত ও পচা চাল বিক্রির অভিযোগে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ জরিমানা করেন।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি লক্ষ্মীপাশা বাজারে দোকান খোলা রাখায় বিপুল কুমার মল্লিককে ২ হাজার টাকা ও মোটারসাইকেলের কাগজপত্র না থাকায় মল্লিকপুরের শামীম শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
রাখি ব্যানার্জি জানান, চাল মজুত করায় তা পচে যায়। সেই পচা বিক্রির অভিযোগে আগেও তাকে জরিমানা করা হয়েছিল। আজ তিনি প্রায় ৭০ বস্তা পচা চাল লোহাগড়া বাজারের একটি চাতালে এনে প্রক্রিয়াজাতকরণ করে বিক্রি করতে প্রস্তুতি নিচ্ছিলেন।
লোহাগড়ায় মজুত ও পচা চাল বিক্রির অভিযোগে জরিমানা
লোহাগড়ায় মজুত ও পচা চাল বিক্রির অভিযোগে জরিমানা
Be the first to comment on "লোহাগড়ায় মজুত ও পচা চাল বিক্রির অভিযোগে জরিমানা"