নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে সোমবার (২৬আগষ্ট) বিকালে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল আলমের নেতৃত্বে সংগীয় এসআই তাহিদুর রহমান, এএসআই সোহেল রানা, এএসআই আনিসুজ্জামান কনস্টেবল নারায়ন চন্দ্র সরকার, রুহুল আমিন, মোহন কুন্ডু, সরোয়ার রহমান ও রাজু ঢ়ালি উপজেলার কাশিপুর ও ইতনা ইউনিয়নে পৃথক দু’টি অভিযান চালিয়ে জেলার চিহ্নিত পাঁচজন মাদক ব্যাবসায়ীকে ১’শ ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটককৃতরা হলেন উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পূর্ব পাড়ার আবু গাজীর ছেলে নান্নু গাজী, দক্ষিন পাড়ার তবিবুর রহমানের ছেলে সজিব শেখ,সরদার ইয়ার হোসেনের ছেলে সেতাউর রহমান সেতা, অমর কাঞ্জি লালের ছেলে জগদিশ কাঞ্জি লাল ও নড়াইল সদর উপজেলার বরাশুর গ্রামের সাইফুর রহমানের ছেলে তহিদুর রহমান সুজন।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বার, বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। যতদিন নড়াইল জেলা মাদক মুক্ত না হবে ততদিন এ অভিযান অব্যাহত থাকবে।
লোহাগড়ায় ১৫০পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
লোহাগড়ায় ১৫০পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
Be the first to comment on "লোহাগড়ায় ১৫০পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক"