শিরোনাম

শাহজালালে নিহত আনসার সদস্যর ময়নাতদন্ত সম্পন্ন

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ছুরিকাঘাতে সোহাগ আলী (৩০) নামে এক আনসার সদস্যর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আ খ ম শফিউজ্জামান (খায়ের) বিষয়টি জানান।

তিনি বলেন, মৃত আনসার সদস্য সোহাগ আলীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। সেই আঘাত ফুসফুসে গিয়ে লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ ছাড়া তার গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতও আছে। এর আগে মৃত ব্যক্তির সুরতাহাল প্রতিবেদন তৈরি করেন বিমানবন্দর থানার এসআই মো. বুরজাহান।

নিহত সোহাগের চাচা রমিজ উদ্দিন জানান, সোহাগের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর। তিনি উপজেলার কুর্শা গ্রামের মানজার আলীর ছেলে। তিনি বর্তমানে রাজধানীর আশকোনার আনসার ক্যাম্পের থাকতেন। তিনি অবিবাহিত। তার ছোট একটি বোন আছে। তার মরদেহ গ্রামে বাড়িতে দাফন করা হবে।

basic-bank

Be the first to comment on "শাহজালালে নিহত আনসার সদস্যর ময়নাতদন্ত সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*