নিউজ ডেস্ক : ইরাকের মসুল শহরের ৩০ কিলোমিটারে দক্ষিণে একটি বিদ্যালয়ের ভেতর গণকবর পাওয়া গেছে। ১০০ ব্যক্তিকে শিরশ্ছেদ করার পর তাদের একসঙ্গে সমাহিত করা হয়। সোমবার ইরাকের সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। সোমবার মসুলের হাম্মাম আল-আলিল শহরটি আইএসের দখলমুক্ত করে ইরাকি সেনাবাহিনী। এরপর তারা ওই স্কুলটিতে এ গণকবর খুঁজে পায়। ইরাকি সেনাবাহিনীর যুগ্ম সামরিক কমান্ডার ওই গণকবর খুঁজে পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে এক বিবৃতিতে বলেন, আইএস আমাদের বেসামরিক জনগণের সঙ্গে বর্বর আচরণ চালিয়েই যাচ্ছে। এ হতাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে বিশেষ একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শিরশ্ছেদ করার পর ১০০ ব্যক্তির গণকবর দিল আইএস

Be the first to comment on "শিরশ্ছেদ করার পর ১০০ ব্যক্তির গণকবর দিল আইএস"