শিরোনাম

শিশু নির্যাতন মামলায় রেহাই পেলেন পিট

নিউজ ডেস্ক : বেশ কয়েকদিন আগেই অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এ নিয়ে শুরু থেকেই হতাশায় ডুবে ছিলেন ব্র্যাড পিট। এর মাঝেই সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি নিজের সন্তানের ওপর নির্যাতনের মামলা ঠুকে গিয়েছিলেন ব্র্যাডের বিরুদ্ধে! তবে তদন্ত শেষে এই হলিউড সুপারস্টারকে গতকাল এই মামলা থেকে রেহাই দেয়া হয়েছে। প্রায় আট সপ্তাহের তদন্ত শেষে শিশু এবং পরিবার বিভাগ নিশ্চিত হয়েছে যে ব্র্যাড পিট তার সন্তানদের উপর কোনো নির্যাতন চালাননি। এদিকে খবর পেয়েই পিট আদালতে গিয়েছেন বাচ্চাদের দায়ভারের হক আদায় করতে। টিএমজেড জানায়, বিচ্ছেদের একদিন আগে ব্যাক্তিগত বিমান যাত্রার সময় ব্র্যাঞ্জেলিনা জুটির জ্যেষ্ঠপুত্র ম্যাডোক্সকে আঘাত করার অভিযোগে পিটের বিরুদ্ধে মামলা করেন জোলি। এই ঘটনায় লস অ্যাঞ্জেসের শিশু এবং পরিবার বিভাগ কয়েকদিন ধরেই তদন্ত করে আসছিল।

basic-bank

Be the first to comment on "শিশু নির্যাতন মামলায় রেহাই পেলেন পিট"

Leave a comment

Your email address will not be published.


*