শিরোনাম

শুরু হচ্ছে ‘সিনড্রেলা স্টেপ সিস্টার’

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ধারাবাহিক টিভি সিরিজ ‘সিনড্রেলা স্টেপ সিস্টার’। জনপ্রিয় এ ধারাবাহিকটি এবার বাংলায় ডাবিং হয়ে ‘সিনড্রেলার বোন’ নামে আরটিভিতে শুরু হচ্ছে।

কিম গাই ওয়াং এর রচনা এবং কিম ইয়াং জো’র পরিচালনায় এতে অভিনয় করেছেন দক্ষিন কোরিয়ার জনপ্রিয় টিভি তারকা চুন জং-মিউং, এসইও ঊ প্রমুখ

এই ধারাবাহিকের কাহিনী গড়ে উঠেছে মূলত বোন ও সৎমায়ের নিষ্ঠুর চিত্র। ক্লাসিক পরী কাহিনী থেকে একটি আধুনিক গল্পে এটি রূপান্তর। আরটিভিতে প্রচার হবে ৩০ অক্টোবর থেকে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৭টা ৪০ মিনিটে।

basic-bank

Be the first to comment on "শুরু হচ্ছে ‘সিনড্রেলা স্টেপ সিস্টার’"

Leave a comment

Your email address will not be published.


*