শিরোনাম

শেষ টি-টোয়েন্টিতে বিশ্রামে মুস্তাফিজ; ফিরলেন তাসকিন

নিউজ ডেস্ক : আবারও বিশ্রাম দেওয়া হলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।

কাঁধে ব্যথাটা মাঝে মধ্যে জানান দেয়। এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল কাটার মাস্টারকে। দলে ফিরেছেন প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে স্থান না পাওয়া তাসকিন আহমেদ।
ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মতো হোয়াইটওয়াশের শঙ্কা এখন টাইগরা শিবিরে। যদিও দ্বিতীয় ম্যাচে তিনি উইকেট পাননি তবু দলে মুস্তাফিজের থাকাটা একটা অন্যরকম শক্তি। মুস্তাফিজের বদলে মাশরাফির সাথে বোলিং আক্রমণ শুরু করতে যাচ্ছেন তাসকিন আহমেদ।

ইনজুরির কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন দ্য ফিজ। ঘরের মাঠে আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজ মিস হয় তার। মিস হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসর। নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি। এক ম্যাচ বিশ্রাম নিয়ে এরপর টানা তিন ম্যাচে মাঠে নামেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের এই সম্পদের ওপর বেশি চাপ দিতে নারাজ টিম ম্যানেজম্যান্ট আর চিকিৎসকরা।

basic-bank

Be the first to comment on "শেষ টি-টোয়েন্টিতে বিশ্রামে মুস্তাফিজ; ফিরলেন তাসকিন"

Leave a comment

Your email address will not be published.


*