শিরোনাম

‘সংলাপ ফলপ্রসূ হয়েছে’

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিএনপির সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জমির উদ্দিন বলেন, প্রেসিডেন্টের কাছে বিএনপি বেশ কিছু সুপারিশ করেছে। তিনি আন্তরিকতার সঙ্গে তা শুনেছেন। সুপারিশ বাস্তবায়নে চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন প্রেসিডেন্ট।
সার্চ কমিটির গঠনে বিএনপি কোনো নাম প্রস্তাব করেছে কিনা জানতে চাইলে জমির উদ্দিন বলেন, তা বলার সময় এখনও আসেনি। প্রেসিডেন্ট বলেছেন, প্রয়োজনে তিনি আবার বিএনপিকে ডাকবেন।

পরে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত বলবেন বলে জানান তিনি।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছায়। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আব্দুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বেলা ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

basic-bank

Be the first to comment on "‘সংলাপ ফলপ্রসূ হয়েছে’"

Leave a comment

Your email address will not be published.


*